• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ
  • ফুলবাড়িয়া

ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালগাঁও বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। সেখানকার মুরগির বিষ্ঠা সংগ্রহ ও বিক্রি নিয়ে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সাম্প্রতিক নির্বাচনের পর ওই বিষ্ঠা সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বাড়ে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে প্রায় ২০০ জনের একটি দল বিভিন্ন যানবাহনে করে ওই প্রতিষ্ঠানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করে এবং সেখান থেকে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। পরে তারা কাহালগাঁও বাজারে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। একটি এজেন্ট ব্যাংকের তালা ভেঙে প্রায় ৫ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর, ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেল লুটের ঘটনাও ঘটে। বাজারে উপস্থিত বেশ কয়েকজনের কাছ থেকেও টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রাতে হামলাকারীরা তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা নিয়ে যায়। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আকস্মিক হামলায় তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তবে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে দলের সম্পৃক্ততা অস্বীকার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের কথা জানানো হয়। তদন্তে কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বরিশালে অবৈধ জ্বালানি জব্দ

এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে স্থানীয়রা ও বিএনপির নেতাকর্মীরা কাহালগাঁও বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জে আই

  • মুরগির বিষ্ঠা
  • সংঘর্ষ
এ সম্পর্কিত আরও খবর
ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ভারতের ভেতরে সুপারি চুরি করতে গিয়ে সংঘর্ষে বাংলাদেশি নিখোঁজ
ভারতের ভেতরে সুপারি চুরি করতে গিয়ে সংঘর্ষে বাংলাদেশি নিখোঁজ
নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে সংঘর্ষে আহত ২০
নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে সংঘর্ষে আহত ২০
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।